সিলেটে বজ্রপাতে দুই স্কুলছাত্রীর মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার লক্ষীপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হচ্ছে লক্ষ্মীপ্রসাদ গ্রামের পতন মালাকারের মেয়ে ডলি মালাকার (১০) ও আব্দুর রহমানের মেয়ে ইশিতা রহমান তারিন (৭)। তারা লক্ষ্মীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
 
জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির জানান, বিকেল ৪টার দিকে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই ডলি মারা যান। হাসপাতালে নেয়ার পথে মারা যায় তারিন।