তৃণমূলের মন্ত্রীরা ঘুষ খেয়েছেন মেনে নিলেন মমতা!

তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা ঘুষ খেয়েছেন পক্ষান্তরে মেনে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি।
 
রবিবার রাতে কলকাতার চৌরঙ্গিতে এক নির্বাচনী জনসভায় মমতা ব্যানার্জি বললেন, যখন দেখানো হচ্ছে তখন ভোটের প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। আগে জানলে নিশ্চয়ই ভাবতাম। কিন্তু প্রার্থী ঘোষণার পর তো আর বদলাতে পারি না। আই ক্যাননট চেঞ্জ নাউ। আপনারাই বলুন।
 
নারদ নিউজের স্টিং অপারেশন নিয়ে মমতা বলেন, সব নিয়েই তদন্ত হবে। দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। কারা এর পেছনে রয়েছেন তা খুঁজে বের করা হবে।
 
তবে নারদ ফুটেজ যে দিন প্রকাশ হয়েছিল, সেদিন বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন মমতা। বলেছিলেন, ‘ভেজাল সিডি’। কিন্তু সাত দিন না কাটতেই বুঝতে পারেন, নারদ-ফাঁস ক্রমশ চেপে বসছে দলের গায়ে। মমতার এই স্বীকারোক্তির পর বিরোধীদের প্রশ্ন তবে কী সিঁদুরে মেঘ দেখছেন মুখ্যমন্ত্রী।‌ না  হলে কয়েকদিন আগেও যিনি বিষয়টি উড়িয়ে দিচ্ছিলেন, তিনি কে?