হবিগঞ্জে বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচংয়ে বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের বুদ্দি মিয়ার ছেলে আব্দুল আলিম (৪০) ও তার ভাই ওয়ালি মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার কামালখানী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে জুয়েল মিয়া (২০)।
 
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে শ্রমিকরা নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের হাওরে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ের সময়  বজ্রপাত হলে তিনজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে নিয়ে গেলে আব্দুল আলিম ও ওয়ালি মিয়া মারা যান। গুরুতর আহত অবস্থায় একই গ্রামের জলিল মিয়ার ছেলে রুবেল মিয়াকে (১৮) হাসপাতালে ভর্তি করা হয়।
 
অপরদিকে বানিয়াচংয়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কামালখানী গ্রামের জুয়েল মিয়া নিহত হন ।