ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরাইল গোলান মালভূমি সিরিয়ার কাছে কখনোই ফিরিয়ে দিবে না। দখলকৃত ভূখণ্ডটি স্থায়ীভাবে শাসন করে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।
গোলান মালভূমিতে প্রথমবারের মত ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু এই ঘোষণা দেন। তিনি বলেন, আন্তর্জাতিক মহলের দুটি বিষয় স্বীকার করে নেয়ার সময় এসেছে। সীমান্তের বাইরে যাই হোক, সীমান্ত আপনা আপনি পরিবর্তন হবে না। আর ৫০ বছর পার হয়ে যাওয়ার পর এখন সময় এসেছে গোলান মালভূমির ওপর ইসরাইলের স্থায়ী সার্বভৌমত্ব প্রতিষ্ঠার।
১৯৬৭ সালের তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির একাংশ দখল করে নেয় ইসরাইল। এটি ছয় দিনের যুদ্ধ নামে পরিচিত। ১৯৭৩ সালের যুদ্ধে গোলান মালভূমির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয় সিরিয়া। সিএনএন