খুলনায় হোটেল সিটি ইনে দুর্বৃত্তদের গুলি

খুলনার অভিজাত হোটেল সিটি-ইনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে হোটেলের দ্বিতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে।
 
নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, হোটেলের বাইরে থেকে কে বা কারা একটি গুলি ছোড়ে। এটি হোটেলের দ্বিতীয় তলায় রেস্টুরেন্টের গ্লাসে লেগে ভেঙ্গে যায়। পুলিশ ভেঙ্গে পড়া গ্লাস আলামত হিসেবে জব্দ করেছে। তবে কারা কি কারণে গুলি করেছে সেটি জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে|
 
হোটেলের স্বত্ত্বাধিকারী আলমগীর হোসেন বলেন, অজ্ঞাত ব্যক্তিরা এক রাউন্ড গুলি ছুড়েছে। এতে জানালার গ্লাস কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভীতি সৃষ্টির জন্য কেউ এটা করতে পারে।