নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাকের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউনিয়নটির যুবদল সভাপতি মোশারফ হোসেন হারুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা যুবদলের এক জরুরি সভায় এ বহিষ্কারের কথা জানানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আবদুল মতিন লিটন জানান, শাকের হত্যাকাণ্ডের সঙ্গে ওই ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন হারুনের সম্পৃক্ততা থাকার অভিযোগ উঠায় তাকে বহিষ্কার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা মোশারফের বাড়িতে আগুন দেয়ার চেষ্টা করছিল। ওই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম শাকেরকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।