নেত্রকোনায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নিহত ১

 
নেত্রকোনা সদর উপজেলার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মোঃ কাঞ্চন আহমেদ খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল নয়টায় এই ঘটনা ঘটে।
 
মোঃ কাঞ্চন নুয়াপাড়াস্থ প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক। তার বাড়ি নেত্রকোনার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের বিরামপুর গ্রামে।
 
স্কুল ও পুলিশ  সূত্রে জানা গেছে, স্কুলের ছাদে নির্মিত সাইবোর্ডে বিদ্যুতের তার লেগে ছিল। সকাল তা সরাতে গিয়ে মো: কাঞ্চন বিদ্যুত্স্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।