৬৮ হাজার ৫০৬ ডলার পেলেন টুইটার প্রধান

ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটারে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেয়ার পর গত এক বছরে কোনো বেতনভাতাদি নেননি জ্যাক ডরসি। তবে ব্যক্তিগত ও আবাসিক নিরাপত্তার জন্য ৬৮ হাজার ৫০৬ ডলার নিয়েছেন।
 
তার পূর্বসূরি ডিক কস্টোলো টুইটারের কাছ থেকে ৯১ হাজার ৭৯৫ ডলার পেয়েছিলেন। এর মধ্যে মাসিক বেতন, গাড়ি সেবা ও নিরাপত্তা ব্যয় যুক্ত ছিলো। ৯১ হাজার ৭৯৫ ডলারের মধ্যে মাসিক বেতন হিসেবে ৭ হাজার ১৬২ ডলার পেয়েছিলেন কস্টোলো।
 
বিশ্বজুড়ে বর্তমানে টুইটারের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিরও বেশি। চলতি বছরের চতুর্থ প্রান্তিকেই (অক্টোবর-ডিসেম্বর) ব্যবহারকারীরর এই সংখ্যা সাড়ে ৩০ কোটি ছাড়িয়ে যাবে বলেই মনে করছে মাইক্রো ব্লগিং সাইটটি। সূত্র- নিউজ ১৮।