‘বাংলাদেশে হাই স্পিড ডিজেল সরবরাহ অব্যাহত রাখবে ভারত’

ভারত বাংলাদেশের কাছে হাই স্পিড ডিজেল সরবরাহ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ঢাকায় তিন দিনের সফরে রবিবার তিনি এই কথা বলেন।
 
নুমালিগড় রিফাইনারি লিমিটেড এর শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল খেকে পার্বতীপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপোতে ২২০০ মেট্রিক টন হাই স্পিড ডিজেল সরবরাহের দিকে ইঙ্গিত করে প্রধান বলেন, ভারত টেকসই পদ্ধতিতে এইচএসডি (হাই স্পিড ডিজেল) সরবরাহ করার পরিকল্পনা গ্রহণ করেছে। 
 
ভারতের জ্বালানি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন এবং বাংলাদেশে ভারতের হাইড্রোকার্বন অবকাঠামো নির্মাণের বিস্তারিত প্রস্তাব নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি বন্দর নগরী চট্টগ্রামে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এলপিজি আমদানি টার্মিনাল গঠনেরও প্রস্তাব দেন।
 
দুই দেশের জন্য ‘উইন-উইন’ অবস্থা তৈরি করে ইন্দো-বাংলাদেশ পাইপলাইনের বিষয়েও আলোচনা করেন তিনি। 
 
মঙ্গলবার, তিনি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড সফর করবেন। সেখানে তিনটি এমএমপিটিএ রিফাইনারি বর্ধনের কাজের ব্যবস্থাপনা ও উপদেষ্টা হিসেবে কাজ পাওয়া ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত থাকবেন। আইএএনএস।