ইউটিউবে ৩৬০-ডিগ্রি ভিডিও লাইভ স্ট্রিমিং সেবা

এখন থেকে ভিডিও দেখার জনপ্রিয় সাইট ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা যাবে ৩৬০-ডিগ্রি ভিডিও-ও। সোমবার এই সেবা চালু করেছে সংশ্লিষ্টরা।
 
গত বছরের মার্চে মোবাইল ও ওয়েব উভয় প্ল্যাটফর্মের জন্য ৩৬০-ডিগ্রি ভিডিও সমর্থন সেবা চালু করে গুগলের এই ভিডিও শেয়ারের সাইট। তবে ৩৬০-ডিগ্রি ভিডিও সমর্থন সেবায় শুধু আগেভাগে রেকর্ড করা বা প্রি-রেকর্ডেড ভিডিও দেখা যায়। আর নতুন সেবা চালু করায় এখন থেকে তাৎক্ষণিকভাবে ধারণ করা ৩৬০-ডিগ্রি ভিডিও-ও সরাসরি দেখানো বা স্ট্রিম করা যাবে সাইটটিতে।
 
এক ব্লগ পোস্টে ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নিল মোহান এসব কথা জানিয়েছেন।
 
শুধু ৩৬০-ডিগ্রি ভিডিও লাইভ স্টিমিং করার সেবাই নয়; সাইটটিতে ‘স্পাশিয়াল অডিও’ নামের বিশেষ অডিও সাউন্ডের সেবাও যুক্ত করা হয়ে বলেও জানিয়েছেন নিল মোহান।
 
স্পাশিয়াল অডিও-এর মাধ্যমে বিভিন্ন দুরুত্ব ও গভীরতা থেকে আসা শব্দ বাস্তবের মতো শোনা যাবে। সূত্র- এনডিটিভি।