বোয়ালখালীতে মা-মেয়ের লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলীর শীল পাড়ায় মা ও মেয়ের লাশ উদ্ধার হয়েছে।
 
মঙ্গলবার সকালে শীল পাড়ায় একটি বাড়ি থেকে এসব লাশ উদ্ধার করে পুলিশ। এরা হলেন, মেয়ে অন্তরা শীল ও মা সেলি শীল। জানা গেছে, নিহতের স্বামী অসীম শীল চট্টগ্রাম কোর্টের আইনজীবীর সহকারী।
 
পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।
 
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন (ওসি) তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।