গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের বরখাস্তের আদেশ উচ্চ আদালত স্থগিত করার পর নতুন অভিযোগপত্রে নাম আসায় তাকে আবারো সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সোমবার মান্নানকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করা হয়, যা মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের এক আদেশে বলা হয়, মেয়র মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলার অভিযোগপত্র স্পেশাল ট্রাইব্যুনালে গৃহীত হওয়ায় তার দ্বারা মেয়রের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি এবং প্রশাসনিক দৃষ্টিকোণ হতে সমীচীন নয় মর্মে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রতীয়মান হয়েছে।
নাশকতার মামলায় আদালতে অভিযোগ দায়েরের পর গত বছরের ১৯ অগাস্ট মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করে সরকার।