ক্রিকেটের চেয়ে অভিনয় বেশি চ্যালেঞ্জিং: শচীন

২২ গজের পিচ থেকে ‍রুপালি পর্দায় আসছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। ‘শচিন: আ বিলিয়ন ড্রিমস’ নামের ছবিতে আর অভিনয় করতে গিয়ে তিনি বলেন, ক্রিকেটের থেকে অভিনয় অনেক বেশি চ্যালেঞ্জিং।
 
সম্প্রতি মুক্তি পেতে চলেছে শচিনে জীবনী অবলম্বনে তৈরি বায়োপিক। ছবিটি পরিচালনা করছেন ব্রিটিশ পরিচালক জেমস্ এরস্কিন। ছবির প্রচারে শচিন বলেন, ক্যামেরার সামনে অভিনয় করার থেকে সব থেকে দ্রুততম বোলারের সামনে ব্যাট করা অনেক সহজ।
 
অনুষ্ঠানে তিনি বলেন, তার পক্ষে ক্যামেরার সামনে দাঁড়ানোটাও বেশ কঠিন। এর থেকে ক্রিকেটের ময়দান অনেক সহজতম ‘অপশন’ তার কাছে।