পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে আইনজীবী সমিতির সভাপতির মৃত্যু

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি গোবিন্দ কুমার রায় চৌধুরী বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা গেছেন।
 
মঙ্গলবার বিকাল সোয়া চারটার দিকে নিজ বাসভবন এই দুর্ঘটনার শিকার হন তিনি।
 
জানা গেছে, ফ্রিজের কাঠামোতে বিদ্যুতায়িত হলে অসর্তকতাবশত তিনি পানি পান করার জন্য খুলতে যান। এ সময় বিদ্যুস্পৃষ্টে তিনি আহত হন। তাকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।