লোহাগড়ায় মনোনয়ন নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৫

নড়াইলের লোহাগড়ার জয়পুর ইউনিয়নে মনোনয়ন নিযে আওয়ামী লীগে দুপক্ষের  সংঘর্ষে নারীসহ আহত ১৫ জন আহত হয়েছেন।  মঙ্গলবার দুপুরে চাচই গ্রামে এ ঘটনা ঘটে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আকতার হোসেন আওয়ামীগ দলীয় মনোনয়ন পেয়েছেন এমন খবর এলাকায় রবিবার সন্ধ্যায় প্রচার হবার পর থেকে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলামের সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে চাচই গ্রামে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে মো. শরিফুল ইসলামের সমর্থকরা লাঠি, রামদা, সড়কি নিয়ে আকতার হোসেনের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় আহত তারিকুল জমাদ্দার(৩০), তৈয়েব জমাদ্দার(৩৫), বিল্লাল জমাদ্দার(২৩), সোহেল জমাদ্দার(১৮), লিটন জমাদ্দার (৩০), কহিনুর (৪৫), তহমিনা (৩০), লাকী (৩৫) আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তারিকুল, তৈয়েব, বিল্লালের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
 
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।