শার্শায় ৮ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত একজন আটক

শার্শার বাগআঁচড়া সোনালী ব্যাংকের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ে সঙ্গে জড়িত আশরাফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
শার্শা থানার পুলিশ মঙ্গলবার বেনাপোল পোর্ট থানার শিননাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করেছে। তিনি ওই গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
 
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আশরাফ পুলিশের কাছে স্বীকারোক্তিতে জানান- তিনি ও তার সহযোগীরা  ৮ এপ্রিল ডিবি পুলিশ পরিচয়ে বাগ আঁচড়া সোনালী ব্যাংকের সামনে থেকে ২টি মোটরসাইকেলে ৪ জন ডিবি পুলিশ পরিচয়ে সাইফুলকে অপহরণ করেন। পথি মধ্যে জামতলা নামক স্থানে সাইফুলকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার সাথে জড়িত অন্যদের নাম তিনি পুলিশের কাছে স্বীকার করেছে।