বিদ্যুৎ না থাকার অজুহাতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে দীর্ঘ পৌণে একঘণ্টা অন্ধকারে ছিল এশিয়ার তৃতীয় বৃহত্তম বঙ্গবন্ধু সেতু। ফলে সেতুর ওপর দূর্ঘটনা এড়াতে যানবাহন ধীরগতিতে চলাচল করে। এতে সেতুর দুই পাশেই যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতুর ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সহকারী প্রকৌশলী মো. ওয়াসিম জানান, বিদ্যুৎ না থাকায় সেতুর সব লাইট বন্ধ ছিল। তবে সেতু এলাকায় যথারীতি লাইট জ্বালানো ছিল।
বিদ্যুৎ আসা মাত্র সেতুর সব লাইট আগের মত জ্বলে উঠে দাবি করে তিনি বলেন, মূলত সেতুতে লাইট জ্বালানোর জন্য যে লাইন ব্যবহার করা হয় সেটিতে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।