আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

 
রাজধানীর ফার্মগেট এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক পোশাক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আশরাফ উদ্দিন (৩০)। মঙ্গলবার দুপুরে হোটেল গিভেন্সি থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
 

জানা গেছে, আশরাফ উদ্দিনের বাবার নাম আব্দুল বাতেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তাদের বাড়ি। আশরাফ উদ্দিনের বাইং হাউজের ব্যবসা রয়েছে। ব্যবসার কাজে তিনি প্রায়ই ঢাকায় এসে ওই হোটেলে থাকতেন। গত সোমবার তিনি ওই হোটেলে ওঠেন। রাতের কোন এক সময় তিনি মারা যান। পরে সকালে হোটেলের লোকজন ঘটনাটি থানায় জানালে পুলিশ তার লাশ উদ্ধার করে। তবে কি কারণে তিনি মারা গেছেন সে ব্যাপারে কিছুই জানা যায়নি।