বেনাপোলে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কমিটি থেকে ফারুক হোসেনের পদত্যাগ

বেনাপোল বন্দরের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি থেকে ফারুক হোসেন উজ্বল পদত্যাগ চেয়ে মঙ্গলবার  একটি আবেদন করেছেন। তিনি চেকপোষ্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ফারুক হোসেন এনেকস্ ইন্টারন্যাশনাল এর সত্বাধিকারী।
 
কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত তার পদত্যাগের আবেদনটি সভাপতি মফিজুর রহমান সজন গ্রহন করেছেন। পরবর্তী মিটিং এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।
 
আবেদন পত্রে  ফারুক হোসেন উল্লেখ করেছেন, কার্য নির্বাহী কমিটির সদস্যরা তার দায়িত্বপ্রাপ্ত পদে নির্বাচিত হওয়ার পর থেকে সকল ধরনের কার্যক্রমে অসহযোগিতা করায় তিনি   এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
 
২০১৩ সালে এ এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে শামসুর রহমান-লতা সমমনা পরিষদ থেকে ফারুক হোসেন উজ্বল চেকপোষ্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী হয়ে নির্বাচিত হন।
 
ফারুক হোসেনের পদত্যাগের ঘটনায় বেনাপোল কাষ্টম ও সি এন্ড এফ এজেন্ট পাড়ায় হৈ চৈ   পড়েছে।