সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে নিহত ২

 
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ইউনিয়নের রামেশ্বর গ্রামে রাইস মিলের বয়লার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। হয়েছেন আরো অন্তত আটজন। 
 
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
 
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম এ তথ্য জানিয়েছেন।