ঢাকাস্থ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির এক সভা মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ক্রাইম রিপোর্টার্স সমবায় সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম বাবুল। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু সালেহ আকন। সভায় ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে অবস্থিত শেরে-বাংলার জন্মস্থান সংস্কার করে সংরক্ষণ ও সেখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, একই সাথে রাজাপুর ও কাঠালিয়া সদরকে পৌরসভায় উন্নীত করার দাবি জানানো হয়। ধানসিঁড়ি নদীটি পুনর্খনন করারও দাবি জানানো হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম-সম্পাদক শামীম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ রিপন, আইন বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম রুবেল, দফতর সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।
— প্রেস বিজ্ঞপ্তি