বেনাপোলের দিঘীরপাড় নামক স্থানে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- তাকিবুর, আল- আমিন, সৈকত ও রফিকুল। তাদের প্রথমে শার্শার নাভারন বুরুজ বাগান হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি অপুর্ব হাসান এবং প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি যাত্রীবাহী কমিউটার ট্রেন সকালের দিকে বেনাপোল দিঘীর পাড় এসে পৌছালে একটি ট্রাকের সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি বাইপাশ সড়ক দিয়ে কাগজ পুকুর পেট্রোল পাম্পে আসছিল। দুর্ঘটনায় ট্রাকসহ পার্শ্ববর্তী কয়েকটি বসতবাড়ির ক্ষতি হয়েছে।