ফুলবাড়ীয়ায় নির্বাচন অফিসারকে হত্যার হুমকি

 
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদারকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে পূর্ব বাংলা সর্বহারা দলের। মঙ্গলবার বিকালে তাকে হুমকি দেয়া হয়।
 
উপজেলা নির্বাচন অফিসার বলেন, দুপুর তিনটা ৪২ মিনিটে একটি মোবাইল নম্বার থেকে সর্বহারা দলের নেতা পরিচয় দিয়ে আমার মোবাইল ফোন করে অকথ্য ভাষা গালিগালজ করে। আজকেই আমার জীবনের শেষ দিন বলে হুমকি দেয়।
 
এই ঘটনায় নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার ফুলবাড়ীয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
 
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব বলেন, নির্বাচন অফিসারকে হত্যার হুমকির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।