মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে

 
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোডের জেনেভা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। 
 
ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোলরুমের ওসি এনায়েত হোসেন জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।