নয়টি পৌরসভার তফসিল ঘোষণা, নির্বাচন ২৫ মে

 
নয়টি পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার দুপুরে ঘোষিত তফসিল অনুযায়ী নয়টি পৌর সভায় ভোট অনুষ্ঠিত হবে ২৫ মে। মনোনয়ন দাখিলের শেষ সময় ২৮ এপ্রিল, বাছাই ২ মে এবং প্রত্যাহারের শেষ সময় ৯ মে।
 
যে নয়টি পৌর সভায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে- নরসিংদির ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালি সদর ও শেনবাগ, ফেনীর ছাগল নাইয়া, কক্সবাজারের টেকনাফ এবং খাগরাছড়ির রামগড়।