শিক্ষাকে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের তৃতীয় সভায় তিনি এই কথা বলেন। সভাশেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।
শেখ হাসিনা বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষাকে গুরুত্ব দিয়ে সার্বজনীন করা হচ্ছে।
IMG0
তিনি বলেন, শিক্ষায় উত্সাহ দেওয়ার লক্ষ্যে বর্তমানে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বৃত্তি দেয়া হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষায়ও বৃত্তি দেয়া হচ্ছে। নারী শিক্ষার বিস্তারেও উত্সাহ দেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।