নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকাগামি 'হাওর এক্সপ্রেস' নামক যাত্রীবাহি ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে বুধবার সকালে নেত্রকোনা সদরের চল্লিশা নামক স্থানে এক অজ্ঞাতনামা ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৪৫ বৎসর।
ময়মনসিংহ জিআরপি সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৩৫ মিনিটে ট্রেনটি নেত্রকোনা বড় রেলষ্টেশন থেকে ছেড়ে চল্লিশার নিকট পৌছতেই দ্রুত রেল লাইন পার হতে গিয়ে এই ব্যক্তি ইঞ্জিনের নীচে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহে প্রেরণ করা হয়েছে।