ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনটি ব্যাগ থেকে সাড়ে চার কেজি গাঁজা জব্দ করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড বিভাগের সামনে একটি ট্রলিতে থাকা ব্যাগগুলো খুলে গাঁজাগুলো পাওয়া যায়।
এ বিষয়ে শুল্ক বিভাগের সহকারী কমিশনার সাইদ আহমেদ বলেন, ব্যাগে লাগানো ট্যাগ থেকে দেখা গেছে, গত ১৩ এপ্রিল বিজি-০১৬ ফ্লাইটে এসব মাদক লন্ডন থেকে এসেছে। কারা মাদকগুলো এনেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন।