উত্ত্যক্ত : নড়াইলে যুবকের ২ বছরের কারাদণ্ড

নড়াইলে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মো. ইব্রাহিম (২৩ ) নামে এক যুবকের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রামমাণ আদালত।
 
বুধবার  বেলা ১১টার দিকে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। ইব্রাহিম নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকার আলাউদ্দিন মিনার ছেলে।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইল শিবশংকর বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে আসার পথে ওই যুবক উত্ত্যক্ত করতো। বুধবার উত্ত্যক্ত করার সময় এলাকার লোকজন এসে ইব্রাহিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।