রাজধানীর কদমতলী থানার রায়েরবাগ এলাকায় বটির উপর পড়ে সামীর (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার সকাল ৯টায় পশ্চিম মোহম্মদবাগের একটি টিনসেড বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বড় ভাই ইয়ামিন বটি দিয়ে একটি ফুল প্যান্ট কেটে হাফ প্যান্ট বানাচ্ছিলেন। এ সময় ছোট ভাই সামীর দৌড়ে এসে বটির উপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকেল ৩টায় সে মারা যায়।
সামীরের বাবা মো. হোসেন একজন রিকশাচালক। ভোলার বোরহানউদ্দিনে তাদের বাড়ি।