নারীর ক্ষমতায় উদযাপনে বেঙ্গল আর্ট লাউঞ্জে 'উইংস অব হোপ'

 
নারীর ক্ষমতায় উদযাপনে বেঙ্গল আর্ট লাউঞ্জে নরডিক দূতাবাস ও সহযোগীদের আয়োজনে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে 'উইংস অব হোপ' চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। রানা প্লাজা ধসের ৩ বছর পূর্তির দিন অর্থাৎ ২৪ এপ্রিল শেষ হবে প্রদর্শনী।
 
IMG0
চারদিন ব্যাপী এই প্রদর্শনীর মাধ্যমে স্মরণ করা হবে এ দেশের স্মরণকালের হৃদয়বিদারক এ দুর্ঘটনায় নিহত ১৩৮ জনকে। নরডিক দেশ- ডেনমার্ক, নরওয়ে ও সুইডেনের আয়োজনে অংশ নিয়েছে নারী চিত্র শিল্পীদের সংগঠন সাকো, মীনা ই.ভি., আর্য চলচ্চিত্র ফাউন্ডেশন এবং ফ্যাশন রেভল্যুশন। মূলত আন্তর্জাতিক নারী দিবসকে উপজীব্য করে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
 
আয়োজনে নরডিক দেশগুলোর সঙ্গে ছিল মীনা ই.ভি.। রানা প্লাজা ধসে বেঁচে যাওয়া মানুষদের নিয়ে কাজ করছে বেসরকারি সংস্থাটি (এনজিও)।
 
IMG1
২৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় প্রদর্শন করা হবে তথ্যচিত্র 'ট্রু কস্ট'। নরডিক তিন রাষ্ট্রের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন সুলতানা কামালের উপস্থিতিতে প্রদর্শনীটির উদ্বোধন করা হবে।