শিক্ষিকার সঙ্গে করমর্দন না করায় সুইজারল্যান্ডে বিপাকে মুসলমান পরিবার

ধর্মীয় কারণে শিক্ষিকার সঙ্গে করমর্দন না করায় বিপাকে পড়েছেন সুইজারল্যান্ডের মুসলিম ছাত্রের পরিবার। দুই ভাই করমর্দন করতে অস্বীকার করার পর তাদের পরিবারের সদস্যদের নাগরিকত্ব দেয়ার প্রক্রিয় স্থগিত করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
 
নাগরিকত্ব দেয়ার প্রক্রিয়া স্থগিত করে দেয়ার ঘটনা সুইজারল্যান্ডে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতা নিয়ে অনেকই প্রশ্ন তুলছেন সেখানে।
 
১৪ ও ১৫ বছর বয়সী ওই দুই স্কুলছাত্রের পরিবার ২০০১ সালে সিরিয়া থেকে সুইজারল্যান্ডে এসে রাজনৈতিক আশ্রয় নেন। তারা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে বলেছে, পরিবারের সদস্য নয় এমন কোন নারীর সংস্পর্শে আসা তাদের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী। সূত্র: আল জাজিরা