রাণীনগরে জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁর রাণীনগরে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি আনোয়ার হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে ।
 
বুধবার বিকেল থানা পুলিশ ও স্পেসাল টাস্ক গ্রুপের (এসটিজি) যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
 
রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, এলাকায় নতুন করে নাশকতার পরিকল্পনার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর এলাকায় থানা পুলিশ ও স্পেসাল টাস্ক গ্রুপের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ার তৎকালীন নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর কমান্ডার বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন।  সে উপজেলার আমগ্রামের আব্দুর রশিদের ছেলে।