চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম এলাকায় বুধবার সন্ধ্যায় ট্রাকচাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। সে চামাগ্রামের জাক্কার আলীর ছেলে মিজান।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার (ওসি) মাজহারুল ইসলাম জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক বুধবার সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের চামাগ্রাম এলাকায় মিজানকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
 
এ সময় স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে ট্রাক চালক নওগাঁর পত্মীতলা উপজেলার নজিপুরের মিলন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় স্থানীয়রা সড়ক অবরোধ তুলে নেয়।