২০২১ পর্যন্ত বায়ার্নে নয়্যার

 
বায়ার্ন মিউনিখের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করলেন ম্যানুয়েল নয়্যার। ফলে সতীর্থ জেরোম বোয়াটেং, থমাস মুলার, ডেভিড আলাবা এবং জাভি মার্টিনেজের মতো ২০২১ সাল পর্যন্ত জার্মান জায়ান্টদের সঙ্গেই থাকার অঙ্গীকারবদ্ধ হলেন তিনি।
 

২০১১ সালে শালকে থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন নয়্যার। তার আগের চুক্তিটি শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালে। পাঁচ বছরে বায়ার্নের হয়ে তিনটি বুন্দেসলিগা, দু’টি জার্মান কাপ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ৩০ বছর বয়সী গোল রক্ষক।