বান্দরবানের আলীকদমতে অগ্নিদগ্ধ হয়ে তাসমিন মনি নামের এক ছয় মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ওবায়দুল হাকিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাসমিন ওই এলাকার আবদুস শুক্কর আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, আবদুস শুক্কুরের বাড়িতে আগুন লাগলে ঘরের অন্য সদস্যরা বের হতে পারলেও দোলনায় থাকা শিশু তাসনিম আগুনে পুড়ে মারা যায়।
আলীকদম থানার ওসি আপ্পেলা রাজু নাহা জানান, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।