১০ বছরে দেশে বৈধভাবে কোনো স্বর্ণ আসেনি

একাধিক ফ্ল্যাটের মালিকের উপর কর বাড়ানোর প্রস্তাব

রাজস্ব আয় বাড়াতে আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে ঢাকা শহরে একাধিক ফ্ল্যাটের মালিকের উপর কর বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। এছাড়া তামাকের উত্পাদন পর্যায়ে মূসক আরোপের প্রস্তাব দিয়েছেন তারা।
 
বুধবার এনবিআরের সম্মেলন কক্ষে এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত। 
 
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন কর অঞ্চলের কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ওই বৈঠকে এসব প্রস্তাব দেয়া হয়েছে বলে সংশ্লি­ষ্ট সূত্রে জানা গেছে।  
 
সূত্র জানায়, বৈঠকে স্বর্ণ আমদানি নীতিমালা নিয়ে আলোচনা হয়। এতে বলা হয়, আমদানির সুযোগ থাকলেও গত ১০ বছরে দেশে বৈধভাবে কোনো স্বর্ণ আসেনি। বৈঠকে জানানো হয়,গত ১০ বছরে স্বর্ণ আমদানির অনুমতি চেয়ে একটি আবেদনও করা হয়নি। সবই আনা হয়েছে চোরাই পথে, অবৈধভাবে। বৈধভাবে স্বর্ণ আনার সুযোগ থাকার পরও অবৈধভাবে আনা হচ্ছে। তাই কর কমানো হলেও অবৈধভাবে সোনা আনা বন্ধ হবে না বলে বৈঠকে মতামত দেয়া হয়। এছাড়া বৈঠকে বিত্তবানদের সঠিকভাবে করজালের আওতায় আনার ওপর আগামী অর্থবছরের গুরুত্ব দেয়ার কথা বলা হয়।
 
এদিকে বিকালে এনবিআরের  কর্মকর্তাদের সঙ্গে হিসাব  মহানিয়ন্ত্রকের কার্যালয়ের  কর্মকর্তাদের  ‘উেস   আয়কর  সংগ্রহ: আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।   সেমিনারে নজিবুর রহমান বলেন, রাজস্ব বোর্ড প্রথমবারের  মতো হিসাব মহানিয়ন্ত্রকের  কার্যালয়ের  কর্মকর্তাদের  সঙ্গে  এ  ধরনের   মতবিনিময় সভার আয়োজন করেছে। সরকারের রাজস্ব আদায়ে হিসাব রক্ষণ অফিসের  গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারি কর্মকর্তাদের বেতন থেকে উেস কর কর্তন করা তাদের আইনগত দায়িত্ব। এছাড়া করযোগ্য যে কোনো বিল পরিশোধের উপর উেস  আয়কর ও ভ্যাট কর্তন করা তাদের দায়িত্ব। 
 
কেবল উেস কর কর্তনকারী কর্তৃপক্ষ হিসেবেই নয়, বরং সরকারি রাজস্বের হিসাব সংরক্ষণকারী হিসাবে  তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরও বলেন, রাজস্ব ব্যবস্থাপনাকে যুগোপযোগী ও হিসাব ব্যবস্থাপনাকে রাজস্বমুখী করতে এনবিআর এবং হিসাব  মহানিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে পারস্পরিক টেকসই সমপর্ক গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এর মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনা উন্নত হবে এবং রাজস্বের প্রবৃদ্ধি বাড়বে। তিনি বলেন, প্রধান হিসাব রক্ষণ  কর্মকর্তাদের সমন্বয়ে একটি ফোরাম গঠন করা যেতে পারে যাদের নিকট থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন যুক্ত হওয়ার মাধ্যমে একটি উন্নততর রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত হচ্ছে বলে জানান তিনি।
 
সেমিনারে মহানিয়ন্ত্রক মো. আবুল কাশেম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, একটি রাজস্বমুখী হিসাব ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে তাঁর দপ্তর প্রয়োজনীয় কাজ করে যাবে। এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এনবিআরের  ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।