সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম বিল্লাহ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে একই গ্রামের জাবের আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই ইউনিয়নের ভোমরা-আলীপুর সড়কের ঢালীপড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয় জনতা চালক রায়হানকেসহ (২৫) ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে। তিনি পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মাসুম বিল্লাহ তার মায়ের সঙ্গে বাড়ির সামনে রাস্তায় বিচলী বিছিয়ে দিচ্ছিলেন। এক পর্যায়ে তার মা বাড়ির ভিতর বিচলী আনতে গেলে ভোমরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক মাসুম বিল্লাহকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরে স্থানীয় জনতা ট্রাক ও এর চালককে আটক করে পুলিশে দিয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।