ছেলের লাশ ভাসল শীতলক্ষ্যায়, মা এখনো নিখোঁজ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর লাশ নদীতে ভেসে উঠলেও মায়ের খোঁজ পাওয়া যায়নি। প্রসঙ্গত, বুধবার রাত আটটার দিকে নারায়ণগঞ্জ নদীবন্দরের কেন্দ্রীয় খেয়াঘাট থেকে রেলিবাগান এলাকার চান মিয়া, তার স্ত্রী সেতু ও ছেলে সাফিন নৌকায় করে  নদী পার হচ্ছিল। এ সময় নৌকাডুবির ঘটনা ঘটে।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে মদনগঞ্জ শাহ সিমেন্ট ঘাট এলাকায় তিন বছর বয়সী সাফিনের লাশ ভেসে উঠে। তার মা সেতু বেগমের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি।
 
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।