স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইএস (ইসলামী স্টেট) নামের ভূত বলতে এদেশে কিছুই নেই। একটি মহল দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে সুপরিকল্পিতভাবে একের এক মানুষ হত্যা করে আইএসের নামে প্রচার করে যাচ্ছে।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর নবনির্মিত থানা কমপ্লেক্সের ভবন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
IMG0
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে তখনি উন্নয়ন বাধা গ্রস্থ করতে দেশ এবং দেশের বাইরে ষড়যন্ত্র করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রতিনিয়ত হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা করাসহ এ পর্যন্ত প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা হয়েছে।
সমাবেশে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। অন্যদের মধ্যে বক্তব্য সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষায়ক সম্পদক তানভীর হাসান ছোট মনি। এ সময় জেলা প্রশাসক মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার সুজায়েত হোসেন, থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম প্রমুখ।