শিশু অপহরণকারীদের ঘিরে ফেলেছে ইথিওপিয়ার সেনাবাহিনী

দক্ষিণ সুদানের ভেতরে একদল ডাকাত ও অপহরণকারীকে ঘিরে ফেলেছে ইথিওপিয়ার সেনাবাহিনী। এই দুর্বৃত্তরা প্রতিবেশী ইথিওপিয়ায় ঢুকে শতাধিক শিশুক অপহরণ করে নিয়ে গেছে।
 
গত শুক্রবার আন্তরাষ্ট্রীয় গবাদি পশু ডাকাতরা সীমান্ত পার হয়ে ইথিওপিয়ায় হামলা চালায়। ডাকাতরা এসময় নির্বিচারে ২০৮ জনকে হত্যা করে। ফিরে যাওয়ার সময় তারা ওই শিশুদের অপহরণ করে। হামলা ও অপহরণের জন্য দক্ষিণ সুদানের মুরলে সম্প্রদায়কে দায়ী করেছে ইথিওপিয়া কর্তৃপক্ষ।
 
ইথিওপিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় শোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।