জনপ্রশাসনের ২১ জন প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার এদের পদোন্নতির আদেশ জারি করেছে। পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
নন-ক্যাডার ক্যাটাগরিতে উপ-সচিবের ৯টি, জ্যেষ্ঠ সহকারী সচিবের ৫৭টি এবং সহকারী সচিবের ২১০টি পদ রয়েছে।
প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে পদোন্নতি পেয়েছেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের মোসাম্মৎ রাশিদা আক্তার, পানি সম্পদের মো. সুরমান আলী, তথ্যের মো. আব্দুস সালাম শেখ, শিল্পের মো. রফিকুল আলম, খাদ্যের মো. নুরুল ইসলাম শেখ, স্বাস্থ্যের মোহা. মনিরুল ইসলাম ও মো. সুলতান মাহমুদ, সড়ক বিভাগের দিলিপ কুমার সরকার এবং আইন মন্ত্রণালয়ের মো. নাসির উদ্দিন খাঁন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গীতা রাণী ঘোষ, মো. আলাউদ্দিন, মো. আব্দুল খালেক মিঞা এবং ইমান আলীও সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে পদোন্নতিপ্রাপ্তরা হলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মো. লিয়াকত আলী এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মোহাম্মদ আলী-৩ ও খান শাহানুর আলম।
প্রাথমিক ও গণশিক্ষার মো. গোলাম মোস্তফা ও মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া মন্ত্রণালয়ের মো. আব্দুল কুদ্দুস খাঁন, মন্ত্রিপরিষদ বিভাগের আছমা উল হোসনা এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মো. গোলাম ফারুক পদোন্নতি পেয়েছেন। বিডি নিউজ।