শি জিনপিংয়ের নতুন পদবি 'কমান্ডার ইন চিফ'

প্রেসিডেন্ট শি জিনপিংকে চীনের নবগঠিত যৌথ বাহিনীর যুদ্ধ কমান্ড কেন্দ্রের ‘কমান্ডার ইন চিফ’ নামে একটি নতুন পদবি দেয়া হয়েছে। সামরিক বাহিনীর মধ্যে ক্ষমতা সুসংহত করতে দেশটির সরকার এই ব্যবস্থা নিচ্ছে বলে পশ্চিমা বিশ্লেষকরা ধারণা করছেন।
 
বুধবার কমান্ড কেন্দ্র পরিদর্শনের পর চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া ও রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি খবরে প্রথমবারের মতো শি’র এ নতুন পরিচয়ের কথা প্রকাশ করা হয়।
প্রেসিডেন্টের পাশাপাশি শি হচ্ছেন কমিউনিস্ট পার্টির মহাসচিব এবং দেশের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান। ক্ষমতা গ্রহণের পর থেকেই শি পিপলস লিবারেশন আর্মির ওপর তার কর্তৃত্ব বাড়াতে চাচ্ছেন। সূত্র: এএফপি