ডিপিএলের শুরুতেই মুখোমুখি তামিম-মাশরাফি

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই মুখোমুখি হবে তামিম ইকবালের আবাহনী লিমিটেড ও মাশরাফি বিন মর্তুজার কলাবাগান ক্রীড়া চক্র। প্রিমিয়ার লিগে দারুণ দল গড়েছে আবাহনী। আর মাশরাফির নেতৃত্বে কলাবাগান তুলনামূলক দুর্বল। শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী-কলাবাগানের ম্যাচটি হবে।
 
সোমবার সন্ধ্যায় প্রিমিয়ার লিগের প্রথম ৩ রাউন্ডের সূচি ঘোষণা করেছে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস)। প্রতি রাউন্ডে এক দিনে তিনটি করে ম্যাচ হবে। 
 
প্রথম ৩ রাউন্ডের সূচি:
১ম রাউন্ড: ২২ এপ্রিল ২০১৬
 
প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ; মিরপুর
প্রাইম দোলেশ্বর-সিসিএস; বিকেএসপি ৩
আবাহনী-কলাবাগান ক্রীড়া চক্র; ফতুল্লা
 
২৪ এপ্রিল ২০১৬
কলাবাগান একাডেমি-শেখ জামাল; ফতুল্লা
মোহামেডান-ব্রাদার্স; মিরপুর
রূপগঞ্জ-ভিক্টোরিয়া; বিকেএসপি ৩
 
দ্বিতীয় রাউন্ড:
২৬ এপ্রিল ২০১৬
 
প্রাইম ব্যাংক-সিসিএস; বিকেএসপি ৩
প্রাইম দোলেশ্বর-কলাবাগান ক্রীড়া চক্র; ফতুল্লা
আবাহনী-শেখ জামাল; মিরপুর
 
২৮ এপ্রিল ২০১৬
কলাবাগান একাডেমি-ব্রাদার্স; মিরপুর
মোহামেডান-ভিক্টোরিয়া; বিকেএসপি ৩
রূপগঞ্জ-গাজী গ্রুপ; ফতুল্লা
 
তৃতীয় রাউন্ড:
৩০ এপ্রিল ২০১৬
 
প্রাইম ব্যাংক-কলাবাগান ক্রীড়া চক্র; মিরপুর
প্রাইম দোলেশ্বর-শেখ জামাল; ফতুল্লা
আবাহনী-ব্রাদার্স; বিকেএসপি ৩
 
০২ মে ২০১৬
 
কলাবাগান একাডেমি-ভিক্টোরিয়া; বিকেএসপি ৩
মোহামেডান-রূপগঞ্জ; ফতুল্লা
সিসিএস-গাজী গ্রুপ; মিরপুর