রাণী দ্বিতীয় এলিজাবেথের ৯০ তম জন্মদিন উদযাপন করছে ব্রিটেনের জনগণ। জন্মদিনে রাণী উইন্ডসর ক্যাসেলের বাইরে জড় হওয়া শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা গ্রহণ করেন। এসময় ব্রিটেনের বড় শহরগুলোতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তোপধ্বনি করা হয়।
দিনটি উপলক্ষে উইলিয়াম শেকসপিয়ারের নাটক অষ্টম হেনরি থেকে সম্পাদিত অংশ রেডিওতে পাঠ করেন প্রিন্স অব ওয়েলস চার্লস। তিনি রাণীর জ্যেষ্ঠ সন্তান ও সিংহাসনের উত্তরাধিকার।
"I send my best wishes to those who are celebrating their 90th birthday...on this shared occasion, I send my warm congratulations to you"
— BritishMonarchy (@BritishMonarchy) April 21, 2016
টুইটারে রাণী তাকে শুভেচ্ছা জানানোয় ধন্যবাদ জানিয়েছেন। অপর এক টুইট বার্তায় রাণী এবছর ৯০ তম জন্মদিন উদযাপনকারী সকলকে শুভেচ্ছা জানান।
এ বছর রাণীর জন্য কেক বানিয়ে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নাদিয়া হুসেইন। তিনি বিবিসি আয়োজিত কেক বানানোর প্রতিযোগিতায় জিতে রাণীর জন্য কেক বানানোর সম্মান অর্জন করেন। সূত্র: বিবিসি