টানা চতুর্থবারের মতো ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হয়েছে ওয়ালটন। পাওয়ার স্পন্সর মার্সেল। তাই লিগের নামকরণ করা হয়েছে ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৫-১৬ পাওয়ার্ড বাই মার্সেল।’
১২টি ক্লাব নিয়ে শুক্রবার থেকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ২০১৫-১৬ মৌসুমের খেলা শুরু হবে। এদিন সকাল সাড়ে আটটায় ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রথম দিন আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। সাভারের বিকেএসপির-৩ নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)।