জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে থাকতে নিজেদের সেবায় নতুন নতুন চমক যোগ করেই চলেছে ফেসবুক। এরই ধারাবাহিকতায় এবার গ্রুপ কলিং ফিচার যোগ হল ফেসবুক মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে। এতে এখন থেকে সর্বোচ্চ ৫০ জন একই সঙ্গে গ্রুপ কথোপকথনে অংশ নেয়ার সুযোগ পাবেন।
ফেসবুকের ঘোষণা অনুযায়ী, মেসেঞ্জারের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে গ্রুপ কলিং ফিচার ব্যবহারের সেবা পাওয়া যাবে। এজন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপ আপডেট বা নতুন করে ইন্সটল করে নিতে হবে।
গ্রুপ কলিং ফিচারের জন্য ফেসবুক মেসেঞ্জারে নতুন একটি আইকন তৈরি করা হয়েছে। এই আইকন দিয়েই মূলত গ্রুপ কলিং করা যাবে। কার কার সঙ্গে কথা চলছে বা তার কথাগুলো গ্রুপে থাকা কে কে শুনছে নতুন আইকনটিতে তা দেখা যাবে। সূত্র- ফোবর্স/টেক।