কুমিল্লায় অগ্নিকাণ্ডে ১২ ব্যবসা প্রতিষ্ঠান ছাই

কুমিল্লার বুড়িচং উপজেলায় অগ্নিকাণ্ডে হোটেল ও স্টেশনারি দোকানসহ অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ছাই হয়ে গেছে।
 
শুক্রবার ভোর রাতে উপজেলার কংশনগর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
 
জানা গেছে, কংশনগরের মধ্য বাজারের বৈশাখী হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের হোটেল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
 
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদ জানান, অগ্নিকাণ্ডের খবরে কুমিল্লা ও মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অন্তত ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।, তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।