ঝিনাইগাতীতে কৃষকের লাশ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলাধীন মহারশি নদী থেকে তমির উদ্দিন (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
 
শুক্রবার হলদিগ্রাম ঘেঁষা ওই নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।
 
জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ওই নদী থেকে তমির উদ্দিনের ভাসমান লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।