জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পুকুর থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত তৌহিদুল ইসলাম তৌহিদ (৮) ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে।
বৃহস্পতিবার রাতে উপজেলার সরস্বতীপুর গ্রামের একটি পুকুরে শিশুটির লাশ পাওয়া যায়। প্রসঙ্গত, লাশ উদ্ধারের কয়েক ঘণ্টা আগে ওইদিন দুপুর থেকে তৌহিদ নিখোঁজ ছিল।
জানা গেছে, স্থানীয়দের খবরে পুলিশ রাত সাড়ে নয়টার দিকে পুকুর থেকে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, শুক্রবার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।’